উজ্জ্বলতা
উজ্জ্বল বিউটি পার্লারের
উল্টোদিকে
অনুজ্জ্বল
এক চিলতে ভুজিওয়ালার দোকান।
#
সারাদিন যেটা দোকান
রাত
দশটার পরে
সেটাই
থাকা-খাওয়া-শোয়ার ঘর।
#
রাস্তার
কলে স্নান,
রাস্তার
শৌচাগারেই মলমূত্র ত্যাগ।
#
আমাদের
টুথব্রাশ-টুথপেস্ট হাসির চেয়ে
ওর
নিম-দাঁতন হাসি
অনেক
বেশি উজ্জ্বল।
কাশেম
সাবান-মাজন-তেল এটা-সেটা ব্যাগে ভ’রে
কাউন্টারে
এসে দাঁড়াতেই
দোকানী
বললোঃ মোবাইল নম্বরটা বলুন।
#
তাড়াহুড়োয়
দশটা
ডিজিটের শেষ দুটো
ফোর
থ্রি হবে নাকি থ্রি ফোর
কিছুতেই
মনে করতে না পেরে
কেমন
যেন বেকুব ব’নে গেলাম।
#
পেছনের লোকেরা চেঁচিয়ে উঠলোঃ
লাইনটা
ছেড়ে দিন।
#
সেই মুহূর্তে নিজেকে
দরজা-বন্ধ
গুহার ভেতরে
ছবিঃ অনুষ্টুপ লাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন