কবিতাঃ তানিয়া ইসলাম



 ওহ্ স্বপ্ন

তারা খসে পড়ে আকাশে

ওহ্ স্বপ্ন,ওহ্ স্বপ্ন

আরো এক স্বপ্নে

রোদ্দুর আড়াল খোঁজে

বটের স্নিগ্ধ ছায়ার কাছে।

 

প্রাচীন বটের মজবুত শিকড় তবু

হাওয়ায় ছিঁড়ে পড়ে 

তার পাতার পোশাক।

দীর্ঘ পথ হেঁটে বৃক্ষতলে বিশ্রাম খোঁজে

শ্রান্ত পথিক।

 

একা ভাঙছে, একাই গড়েছে

তবু প্রাণ খোঁজে কবির কলম।

 

জয়-পরাজয় নয় কখনও

ছোট্ট চারাটার স্বপ্ন দেখে

ওহ্ স্বপ্ন,ওহ্ স্বপ্ন...

ঘাড় উঁচিয়ে দুঃখী এক মাঠ দেখে শুধু

পড়ন্ত বিকেলে শোনে বাপ মরা খুকুর কান্না।

 

হু হু করে বুকের ভিতরে

আলো এসে পড়ে পাতার ওপরে

ছোট্ট চারার কথা ভাবে সে মগ্ন

এখনও খুকির সকাল হয় নি বুঝি?


ওহ্ স্বপ্ন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...