তাকে স্পর্শ করে
আমাকে খেলেছে শুধু ব্লেড
যৌনতাহীন
পুরনো
বিকেলের অমোঘ নিশানায়
তাকে
স্পর্শ করে শিরা-উপশিরা
কিছুটা
মুহূর্ত
রক্ত
রঙের সম্মত হাত
ফুরিয়ে
যাচ্ছে বালিঘড়ি
এত
অপচয়!
এত
নৈঃশব্দ্য!
দরজায়
আর আকাশ নামে না
বাকিটা…
বাকিটা হারামি জেনে
লুকিয়ে পড়েছে যে সিঁদুর
তুমি তাকে ধর্মাধর্ম বোঝাবে
শরীর থমকে আছে
ভাঙা চাঁদ ফিরে যায়
ফ্যাকাশে পৃথিবী – তার
রোদ রং পালকের দিকে
দু’হাতে আলো ও মৃত সব তারা
আরও কিছু অবুঝ বিষণ্ণতা
তাড়া করে রাতের পর রাত
তারপর, লোকটা দাঁড়িয়ে পড়ে
তারপর, মধু খেতে গিয়ে
লোকটা দাঁড়িয়ে পড়ে ঘুমের লাগোয়া
শীতের আকাশ খুলে দেখে
রঙবেরঙের ফুটপাত পালটে নিচ্ছে
আত্মহত্যার আকুলতা
অপটু ইশারার বিবর্ণ নীল
গোপনে বৃষ্টি জমায়
সমস্ত ভীরুতা নিয়ে ছায়াপথ
বিভ্রান্ত ঘাতক এখন
রাত্রি আড়াল করে
মৃত্যু আড়াল করে
সমস্ত পাপ জমা হয় জলের চাকায়
ছবি গুগল থেকে সংগৃহীত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন