কবিতাঃ প্রসাদ সিং

 

 বাস্ততন্ত্র

যাকে জন্মাবধি জেনে এসেছো 

পূজা করে খেয়েছো ভোগ 

বিপদে স্মরণ করেছো 

ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়ায় 

মনে মনে গালাগালিও করেছো হয়তো 

 

জেনে রেখো 

তিনি ঈশ্বর নন 

তা 

বা

    স্ত 

       

           ন্ত্র 

                              

 দাঁড়াও

যতবার আর্তের পাশে গিয়ে 

                                        দাঁড়িয়েছি 

তোর কথ‍া 

মনে পড়েনি 

আমি তো 

জন্মকাঙাল 

হয়তো প্রেমে তুইও ছিলি 

                                    কাঙালিনী 

                          

দাঁড়াও

হিসেব নেই 

কতজনের পাশে দাঁড়িয়েছি 

যাদের পাশে দাঁড়িয়েছিলাম 

তারা আমার পাশে এসে না দাঁড়ালেও 

কুছ পরোয়া নেই 

শুধু যখন বিচ্ছেদে 

ভেঙে গুঁড়িয়ে গিয়েছিলাম 

পাশে পাইনি তোকে 

বুঝেছিলাম 

পাশে না দাঁড়ানোর নামই 

                         বিচ্ছেদ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...