আমি যে তোমার-ই মত
গভীর জঙ্গলে হিংস্র স্বাপদের মুখোমুখি হলেও ভয় পাবোনা, কারণ
আমি তখন বুদ্ধ হবো।
উত্তাল সমুদ্রে দুলতে থাকা জাহাজের ডেকে দাঁড়িয়েও বিচলিত হবোনা
কারণ আমি তখন টাইটানিকের ক্যাপ্টেন হবো।
অস্ট্রেলিয়ার দাবানলের মধ্যিখানে সটান দাঁড়িয়ে আমি অভয় দেব, কারণ তখন আমি উদ্দালক।
আমি তেনজিং হয়ে এভারেস্ট এর মাথায় চেপে চীৎকার করে দুরলঙ্ঘতার পরাজয় ঘোষণা করবো।
আমিই আফ্রোদিতি হয়ে একথালা গোলাপের পাপড়ি ছড়িয়ে পায়রা ওড়াবো গালওয়ানে মিনিয়াপলিস এর রাস্তায়।
ডেমেটার হয়ে আমিই আবার এক পৃথিবী খাবার নিয়ে হাজির হবো ইথিওপিয়া, বোলাঙ্গিরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন