কবিতাঃ প্রীতম সেনগুপ্ত


একা

জঠর থেকে নির্গত মানবশিশুর কান্না একার,

তারপর সে একা একাই দৈর্ঘ্যে প্রস্থে মনে বুদ্ধিতে অনুভবে

বেড়ে ওঠে গাছের মতো!

পারিপার্শ্বিক অনুঘটক মাত্র

তীব্র সুখ দুঃখ রোগযন্ত্রণা সুস্থতা সবই

ধূ ধূ মাঠের মাঝে দাঁড়িয়ে একলা ভেজে।

সকলের মাঝে মিলেমিশে বেঁচে থাকা তো

অজুহাত মাত্র।

হাসির মাঝে কান্না, কান্নার মাঝে হাসি...

স্টৈশনের প্ল্যাটফর্মে রাতে নিবিড় পাশাপাশি

শুয়ে থাকা কুলিদের মাঝে আকস্মিক

হৃদরোগে আক্রান্ত হয় সেই কুলিটি।

নিবিড়তম আঁধার থেকে ফেরে কি কেউ?

কারণ পথটা একার...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...