কবিতাঃ অভ্রদীপ গোস্বামী

 তুলসী ও রজনীগন্ধা ১৭

আবার এসেছে ফিরে জাদুকর

এসেই চেয়েছে

 রজনিগন্ধা আর সামান্য তুলসী

 

আমি চুপ

ঝোলার ভেতর হাত ঢুকিয়ে

তুলে আ ন ছি

হংসপদিকার মেঘ

অমরার মেঘ

ভিলাই মেঞ্চেস্তর সাংহাইয়ের মেঘ

 

জাদুকর হাত পেতে আছে

আমি তুলো নিংড়ে

ঢেলে দিচ্ছি কান্নার নোনাজল

একটি কৃষকের

একটি শ্রমিকের

একটি ভবঘুরের

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...