এই সময়
এক নিদারুন দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।যাচ্ছে আমাদের দেশ। অতিমারি পরবর্তী শ্মশানের চেহারা নিয়েছে আমার আপনার দেশ। নতুন করে প্রায় সাত কোটি মানুষ পৌঁছে গেছে দারিদ্র্যসীমার নীচে। গ্রামে গ্রামে বেড়েছে স্কুলছুট ছাত্র’র সংখ্যা। অপুষ্টি। শিশু শ্রম। শিশু পাচার। আর এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের জীবনের ভয় আর অসহয়তাকে এনক্যাশ করে এক শ্রেণীর ধনী পুঁজিপতি নিঃজেদের সম্পদ বাড়িয়ে নিয়েছে কয়েকগুন।
জানি স্পার্টাকাসের মত লড়াকুরা কখনো লড়াই ছাড়েনা। কিন্তু, ক্লান্তি?
ক্লান্তি তো তাদেরও পেয়ে বসে। যখন লড়াইটা শুধু একটা ঘাতক সিস্টেমের বিরুদ্ধে
নয়, লড়াইটা একটা হারামখোর নির্লিপ্ত সমাজের বিরুদ্ধেও।
পথ কোথায়? সত্যিই কি পথ আছে? নাকি নিষ্ফল আক্রোশ? সাহিত্য যদি বিনোদন কিংবা
কোলবালিশ হয়ে থাকবে তাহলে কীই বা লাভ সেই সাহিত্য চাষের?
এক বিচ্ছিরি অনুভূতি আর পাংশুটে জীবন? এই কি আমরা চেয়েছিলাম?
তাই যদি এখনো আপনার মস্তিষ্কের কোষগুলো সতেজ থাকে, যদি এখনো আপনার মেরুদন্ডটা
টের পান, যদি এখনও আপনার জিহ্বা আপনারই থেকে থাকে, তাহলে…
নিজেকে প্রশ্ন করুন
"এই কি আমরা চেয়েছিলাম?"
নিজের বাড়ির লোককে পাশের লোককে প্রশ্ন করুন
"এই কি আমরা চেয়েছিলাম?"
বন্ধুদের প্রশ্ন করুন, সবাইকে প্রশ্ন করুন,
ছবিঃ সৌরভ জানা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন