নক্ষত্র আমাকে চেনে
নক্ষত্র আমাকে দেখে
#
হেঁটে চলেছি দুপুর-স্বপ্নে।
সুড়ঙ্গ গভীর হতে থাকে---
মৃত্যু শিরোধার্য
#
সঙ্গে সঙ্গে যায়...
চলাচল থেমে গেলে একা এক
পৃথিবীর নাগরিক তুমি
#
আমার আসা অথবা যাওয়ার
কোনও পূর্বনির্দিষ্ট ঘোষণা নেই
#
নক্ষত্র আমাকে চেনে...
ডোরাকাটা
নিসর্গ লাফিয়ে ওঠে খিদের মতন
#
সকাল সকাল ঊরুসন্ধি খুলে বসে
থাকে ভোরের টিকা-টিপ্পনি
#
নিজস্ব জীবন ধার দিতে দিতে
বেগতিক এক কর্মী ঢুকে পড়ে
নিষিদ্ধ অভ্যাস
#
সেদিন ফুলের আর্তনাদ শুনে
ছুটে আসি দু-কিলোমিটার...
#
শুধু চাঁদ নয় , গভীর জঙ্গল থেকে
একে একে উঠে আসে
ডোরাকাটা বাঘ ও জিরাফ
#
বাণিজ্য আমায় শিখিয়েছে ---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন