কবিতাঃ যযাতি দেবল

 

চাঁদ চিবিয়ে খাব না

(আরুশি জৈন -তোকে)

কোজাগরীর চাঁদ ওঠে ভারতবর্ষের আকাশে

বুদ্ধপূর্ণিমার চাঁদ ডাক দেয় অযোধ্যা পাহাড়ে

আর রমজানের একফালি চাঁদ হাসে ভালবাসার আকাশে

 

চাঁদ আসে

চাঁদ ভাসে

চাঁদ হাসে ভালবাসার আকাশপথে

 

'দাদরি'শোন চাঁদ উঠছে

শোন খাইবারপাস চাঁদ হাসছে

গুলশনের চাঁদ ধুয়ে দিচ্ছে সবুজে রক্তদাগ

শোন তারুশি-তুমি ঘুমাও;ঘুমাও

তোমার বন্ধুরাও ঘুমাতে গেছে...

 

আমরা জেগে আছি প্রিয়তমা ভগিনী আমার

আমরা ঘুমাবো না সারারাত্তির

জেগে থাকব সারাদিনমান...

মাথার উপরে চাঁদ হাসবে

তবু,আমরা চাঁদ চিবিয়ে খাব না ৷


লড়াই

শত্রু এখন তাল ঠুকছে।শান দিচ্ছে নোংরা দাঁতে

খুঁজছে,কোথায় নরম মাটি!

প‍্যাঁচ কষছে।ছলের অভাব নেইতো তাদের;

কোপন স্বভাব।

 

পিছিয়ে আছি কয়েক কদম।চাই এগোতে

এইযে আঁধারএই কুয়াশা

কাটাতে হবে; কে কাটাবে?

 

চেনা শত্রু!খুব অচেনা তাওতো নয়

এই শত্রু সেই শত্রু ঘাম চেটে খায়:

নতুন করে নতুন লড়াই।

 

যেমন করে লড়ছে মানুষ পথে এবং প্রান্তরে

তাদের কাছেই শিখতে হবে, যুদ্ধ হবে

আজ না হলেও কালকে হবে

জীবন মরণ;মরণ পণ–জিততে হবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...